ক্রিকেটে ব্ল্যাক-ম্যাজিক !!







ওয়েব ডেস্ক :পাকিস্তান টিমের উপরে কালাজাদুকরে টেস্ট সিরিজ জিতেছে শ্রীলঙ্কা টিমএমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন দ্বীপরাষ্ট্রের এক মহিলা জ্যোতিষীশুধু তাই নয়, জড়িয়ে দিয়েছেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়শেখরকে সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহিতে পাকিস্তানের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ জিতেছে শ্রীলঙ্কাপাকিস্তানকে ফেভারিট ধরা হলেও সিরিজ তুলে নেয় লঙ্কার ক্রিকেটাররাএরকম এক অবস্থায় বোমা ফাটিয়েছেন শ্রীলঙ্কার এক অনামি জ্যোতিষী গঙ্গা জোইজাএই জ্যোতিষীর দাবি শ্রীলঙ্কার টেস্ট সিরিজ জয়ের পেছনে তাঁর অবদান রয়েছে
নিজের ফেসবুক পেজে জোইজা ফলাও করে জানিয়েছেন, ‘সিরিজের আগে দেশের ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়শেখর টিম শ্রীলঙ্কার অধিনায়ক দীনেশ চান্দিমলকে আমার কাছে পাঠায়অনুরোধ করা হয়, সিরিজ জয়ের জন্য পাক টিমের উপরে যেন কিছু তুকতাক করে দিইদীনেশকে আমার কাছে পাঠানোর জন্য দয়াসিরিকে ধন্যবাদপ্রসঙ্গত দীনেশ তাঁর বাড়িতে এসেছিলেন জোইজা সেই ছবিও পোস্ট করেছেনফলে এনিয়ে তোলপাড় শুরু হয়েছে দেশের ক্রিকেটমহলে
এদিকে, ওই জ্যোতিষীর আজব দাবিতে যথেষ্ট বেকায়দায় ক্রীড়ামন্ত্রী দয়াসিরি তিনি হুমকি দিয়েছেন জোইজা যদি ওই পোস্ট এখনই ডিলিট না করেন তা হলে তিনি পুলিসে জানাবেনমন্ত্রীর সাফাই, কোনও সাহায্য নেওয়ার জন্য জোইজার কাছে তিনি শ্রীলঙ্কার ক্যাপ্টেনকে পাঠাননি

No comments:

১০ লক্ষ মার্কিন ডলারেরও বেশি দামে বিক্রি আইনস্টাইনের হাতে লেখা নোট

 আইনস্টাইনের হাতে লেখা একটি নোট জেরুজালেমে এক নিলামে ১০ লক্ষ মার্কিন ডলারেরও বেশি দামে বিক্রি হয়েছে। জীবনে কী করে সুখী হতে হয় এই নোটে ম...