কুকুর টুইট করে রাহুল গান্ধীর হয়ে! টুইট পালটা টুইটে টুইটার সরগরম




 
নয়াদিল্লি: হঠাৎ করে অস্বাভাবিক হারে  টুইটারে  তাঁর জনপ্রিয়তা বেড়ে যাওয়া নিয়ে অনেকেই চিন্তিত। রাশিয়া, কাজাখস্তানের জাল টুইটার হ্যান্ডলদের প্রতিও ইশারা করেছেন অনেকে।  কিন্তু রাহুল গাঁধীর বলছেন অন্য কথা।
তাঁর পোষা কুকুরের একটি ভিডিও পোষ্ট করে তিনি বলেছেন- তাঁর বক্তব্য, পোষা কুকুরটিই  টুইট করে তাঁর হয়ে।
ভিডিওয় দেখা যাচ্ছে, তিনি কুকুরকে নমস্কার করতে বলছেন, কুকুরও দুপায়ে খাড়া হয়ে দাঁড়িয়ে তাঁর নির্দেশ পালন করছে।
রাহুল লিখেছেন, লোকে জানতে চাইছে, এর হয়ে টুইট করে কে… আমি তো এ ব্যাপারে পরিষ্কার, আমিই করি… আমি পিডি। আমি ওর থেকে অনেক কুল। দেখ আমি টুইট নিয়ে কী করতে পারি… উপস… ট্রিট নিয়ে!

=>>>>>> ৭৫ বছরের বৃদ্ধা ধর্ষিতা !!





রাহুলের এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সুযোগের সদ্ব্যবহার করতে পিছিয়ে রইলেন না  অসমের প্রাক্তন কংগ্রেস নেতা ও বর্তমান  বিজেপির মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। তিনি  টুইট করে বলেন, এই পিডিকে তিনি ভালই চেনেন, যখনই তাঁরা রাহুলের সঙ্গে রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা করতে যেতেন, তিনি কুকুরকে বিস্কুট খাওয়াতে ব্যস্ত হয়ে পড়তেন।




এই নিয়ে শুরু হয়ে যায় আর এক দফা হইচই।জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে কংগ্রেস সহ সভাপতির টুইটার হ্যান্ডলের ফলোয়ার সংখ্যা ১০ লাখের বেশি বেড়েছে। আচমকা এই বৃদ্ধিতে অনেকেই ভুরু কুঁচকেছেন। রাহুল সমালোচকদের দাবি, তাঁর অনেক ফলোয়ারই অক্টোবরে টুইটারে যোগ দিয়েছেন, একটাও টুইট করেননি। কেউ কেউ আবার অভিযোগ করেছেন, রাশিয়া, কাজাখ ও ইন্দোনেশিয়া থেকে কৃত্রিমভাবে তাঁর টুইট রিটুইট করা হচ্ছে।

 আরো পড়ুন-  Click Here


No comments:

১০ লক্ষ মার্কিন ডলারেরও বেশি দামে বিক্রি আইনস্টাইনের হাতে লেখা নোট

 আইনস্টাইনের হাতে লেখা একটি নোট জেরুজালেমে এক নিলামে ১০ লক্ষ মার্কিন ডলারেরও বেশি দামে বিক্রি হয়েছে। জীবনে কী করে সুখী হতে হয় এই নোটে ম...