বিয়ে করছেন কবে? যখন রাহুল গাঁধীকে প্রশ্ন করলেন বক্সার বিজেন্দ্র




বিয়ে করছেন কবে? রাহুল গাঁধীকে প্রশ্ন করলেন বক্সার বিজেন্দ্র

নয়াদিল্লি: রাহুল গাঁধীকে যে প্রশ্নের মুখে নিয়মিত অবধারিতভাবে পড়তে হয় তা হল তাঁর বিয়ে সংক্রান্ত৪৭ বছরের এই রাজনীতিককে দেখা হলেই লোকে জানতে চান, তিনি বিয়ে করছেন কবেএবার তাঁকে এই প্রশ্ন করলেন অলিম্পিক মেডেলজয়ী বক্সার বিজেন্দ্র কুমার
এক বাণিজ্যিক সামিটে রাহুল আমন্ত্রিত ছিলেন, বিজেন্দ্রওসেখানেই চ্যাম্পিয়ন বক্সার তাঁকে দুটি প্রশ্ন করেনপ্রথম প্রশ্ন, যদি প্রধানমন্ত্রী হন রাহুল, তিনি খেলাধুলোর জন্য কী করবেনকারণ রাজনীতিকরা খেলা নিয়ে ভাবেন এমন নজির বিশেষ নেই
জবাবে রাহুল বলেন, তিনি ব্যায়াম করেন, সাঁতার কাটেন, আইকিডোয় ব্ল্যাক বেল্টকিন্তু এ নিয়ে প্রকাশ্যে কথা বলেন নাপ্রতিদিন ঘণ্টাখানেক কিছু না কিছু খেলাধুলো করেন তিনিতবে শেষ ৩-৪ মাস সময় বার করতে পারেননিবিজেন্দ্র তাঁর খেলাধুলো নিয়ে একটি ভিডিও বার করতে বলেনরাহুলের জবাব, ঠিক আছে
এবার বিজেন্দ্রর দ্বিতীয় প্রশ্নসকলে জানতে চায় রাহুল বিয়ে করবেন কবে প্রধানমন্ত্রী হওয়ার পর কি? রাহুলের জবাব, এতো অনেক পুরনো প্রশ্নযখন হবে হবে, দেখা যাবেতিনি ভাগ্যে বিশ্বাসী

No comments:

১০ লক্ষ মার্কিন ডলারেরও বেশি দামে বিক্রি আইনস্টাইনের হাতে লেখা নোট

 আইনস্টাইনের হাতে লেখা একটি নোট জেরুজালেমে এক নিলামে ১০ লক্ষ মার্কিন ডলারেরও বেশি দামে বিক্রি হয়েছে। জীবনে কী করে সুখী হতে হয় এই নোটে ম...