হরিদ্বার: হ্যাঁ শুনতে আশ্চর্য জনক ও অসম্ভব মনে হলেও এটাই সম্ভব করে দেখিয়েছে উত্তরাখণ্ডের হরিদ্বারের কাছে গেন্দিখাতা গ্রাম ৷ বাবা , মা , ঠাকুমা থেকে প্রতিবেশী সকলের জন্মদিনই ১লা জানুয়ারী ! কিন্তু কী করে সম্ভব হল এটা? আধার কার্ডকে দেশের নাগরিকদের একমাত্র পরিচয়পত্র করার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। সেই লক্ষে ইতিমধ্যে একাধিক ক্ষেত্রে আধার কার্ডকে বাধ্যতামূলক করেছে কেন্দ্র।
কেন্দ্রের
নির্দেশ মেনে গেন্দিখাতা গ্রামের বাসিন্দারাও তাদের প্রত্যেকের আধার কার্ড
তৈরি করেছেন ৷ সেই তথ্য অনুযায়ী সামনে এসেছে একটি অদ্ভুত বিষয় ৷ তথ্য
দেখা গিয়েছে গ্রামের প্রায় ৮০০ জন বাসিন্দার জন্ম তারিখ ১ জানুযারী ৷
হরিদ্বারের
মহকুমা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন যে বিষেয়টি তাদের নজরে এসেছে ৷ ঘটনার
তদন্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷
গ্রামবাসীরা
জানিয়েছেন যে আধার কার্ড তৈরি করার জন্য তারা সকলে নিজেদের রেশন ও ভোটার
কার্ড জমা দিয়েছিল ৷ কিন্তু তারপরও এমন ভুল কী করে হল ? গোটাটাই ঘটেছে
আধার কার্ড প্রস্তুতকারী সংস্থার ভুলে বলে তাদের দাবি।

No comments:
Post a Comment