রাধে মা-র হুমকি ‘১৫ দিনের মধ্যে দেখে নেব’


‘১৫ দিনের মধ্যে দেখে নেব’, এবার সাংবাদিকদের এই সুরেই হুমকি দিলেন স্বঘোষিত ধর্মগুরু রাধে মা। শুধু তাই নয়, সাংবাদিকরা তাঁদের একাধিক বিষয় নিয়ে প্রশ্ন করলে, তাঁদের উপর চোটে যান স্বঘোষিত ধর্মগুরু। রাধে মা-র ওই হুমকি প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি উত্তর প্রদেশে একটি অনুষ্ঠানে হাজির হন রাধে মা। সেখানে তাঁকে ‘কালো জাদু’ নিয়ে প্রশ্ন করা হলে, সাংবাদিকদের উপর রেগে যান তিনি। ইন্ডিয়া টিভি-র খুর অনুযায়ী, এরপর সাংবাদিকদের দিকে আঙুল তুলে শাসানি দিতে শুরু করেন রাধে মা। শুধু তাই নয়, প্রশ্নকারী সাংবাদিকরা আগামী ১৫ দিনের মধ্যে ‘শনির কোপে’ পড়বেন বলেও হুমকি দেন রাধে মা। সেই সঙ্গে সেখানে হাজির সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন ওই স্বঘোষিত ধর্মগুরু। রাধে মা-র ওই ভিডিও প্রকাশ্যে আসতেই জোর জল্পনা শুরু হয়েছে। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার একাধিক বিতর্কে জড়িয়েছেন রাধে মা। কখনও তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছেন টেলি অভিনেত্রী ডলি বিন্দ্রা আবার কখনও তাঁর বিরুদ্ধে পারিবারিক হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ করেছেন কোনও গৃহবধূ। ফলে সবকিছু মিলিয়ে, প্রায় সব সময় বিতর্কের বলয়ে থাকেন স্বঘোষিত ধর্মগুরু রাধে মা।
সূত্র - Click Here

 অতিরিক্ত ওজন হলে এবার পরীক্ষায় কাটা যাবে নম্বর, নয়া নিয়ম 
সেক্স টেপ দেখিয়ে মন্ত্রীকে ব্ল্যাকমেল,সাংবাদিক গ্রেফতার
সিনেমা হলে জাতীয় সঙ্গীত প্রসঙ্গ : প্রশ্ন গৌতম গম্ভীরের
বিয়ে করছেন কবে? যখন রাহুল গাঁধীকে প্রশ্ন করলেন বক্সার বিজেন্দ্র
একদিনের জন্য পাইলট হল ছয় বছরের শিশু

No comments:

১০ লক্ষ মার্কিন ডলারেরও বেশি দামে বিক্রি আইনস্টাইনের হাতে লেখা নোট

 আইনস্টাইনের হাতে লেখা একটি নোট জেরুজালেমে এক নিলামে ১০ লক্ষ মার্কিন ডলারেরও বেশি দামে বিক্রি হয়েছে। জীবনে কী করে সুখী হতে হয় এই নোটে ম...